ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সব জায়গায় রাজনীতি চলে না: কাদের

uploader3 | আপডেট: ১০ মার্চ ২০২৩ - ০১:৫৯:০০ পিএম

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক  পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব জায়গায় রাজনীতি প্রযোজ্য নয়, প্রতিটি অনুষ্ঠানে রাজনৈতিক প্রভাব থাকা উচিত নয়।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল অ্যালামনাই এসোসিয়েশনের অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বলেছিলেন আওয়ামী লীগ বিলাসী জীবনযাপনের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগ কোনো বিলাসী রাজনীতি করে না,পকেটের রাজনীতি করে বিএনপি, শেখ হাসিনার সরকার জনকল্যাণে রাজনীতি করে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। 

খালেদা জিয়ার রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, মানবিক কারণে খালেদা জিয়ার জেলের বাইরে থাকলেও তার শাস্তি শেষ হয়নি।  খালেদা জিয়ার রাজনীতির বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধান হবে। 

কিউটিভি/অনিমা/১০ মার্চ ২০২৩,/দুপুর ১:৫৮

▎সর্বশেষ

ad