ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিএনপি নাশকতা করছে কিনা খতিয়ে দেখা হচ্ছে: কাদের

Ayesha Siddika | আপডেট: ০৮ মার্চ ২০২৩ - ০৪:১৭:৩৬ পিএম

ডেস্ক নিউজ : দেশে একের পর এক বিস্ফোরণ, দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কি-না, একটির পর একটি এ ধরনের বিস্ফোরণের পেছনে বিএনপির সংশ্লিষ্টতা আছে কি-না, সেটি আমরা খতিয়ে দেখছি।

বুধবার (৮ মার্চ) সকালে আওয়ামী লীগের সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা প্রধানমন্ত্রীর নির্দেশে গভীরভাবে তা খতিয়ে দেখা হচ্ছে। এই সময়ে এ ধরণের ঘটনা রহস্যজনক বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে রোববার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হন। তার আগে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad