
ডেস্ক নিউজ : সংবিধানবিরোধী কোনো দাবি আওয়ামী লীগ মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। আজ শনিবার (০৪ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমান বলেন, নির্বাচনে শক্তিশালী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চায় আওয়ামী লীগ। সরকার বিরোধীদের ক্ষমতা ভাগাভাগির স্বপ্ন পূরণ হবে না। তত্ত্বাবধায়ক সরকার নয়; বিএনপি প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে বলেও এমন অভিযোগ করে তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবারের জন্য জীবন দিয়ে লড়াই করবে দলের নেতা-কর্মীরা।
কিউটিভি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/রাত ১০:০৫






