ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নির্বাচনে বিএনপি না এলেও সমস্যা দেখছে না ১৪ দল

Ayesha Siddika | আপডেট: ০৩ মার্চ ২০২৩ - ০২:৪৩:১৬ পিএম

ডেস্ক নিউজ : নির্দিষ্ট সময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা। প্রয়োজনে বিএনপিকে ছাড়াই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে তারা। নির্বাচনে বিএনপি অংশ না নিলেও কোনো সমস্যা বা কোনো প্রভাব পড়বে না বলেও তারা মনে করেন।

বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী নির্বাচনে অংশ নেবে না বলেও দলটি জানিয়ে আসছে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগও কঠোর অবস্থান নিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালতের রায়ে বাতিল হয়ে যাওয়া তত্ত্বাবধায়ক সরকার আর ফিরিয়ে আনা হবে না। এতে নির্বাচনে বিএনপি না এলে তাদেরকে আনার কোনো উদ্যোগও নেওয়া হবে না। নির্বাচন যথা সময়েই সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। আর এ বিষয়ে আওয়ামী লীগের মতোই কঠোর অবস্থানে রয়েছে ১৪ দলের শরিকরাও।

আওয়ামী লীগের জোটভুক্ত দলগুলোর ওই নেতাদের মতে, বিএনপির আন্দোলনের মধ্যে জনগণের কোনো স্বার্থ নেই। তারা যে আন্দোলন করছে সেটা সরকার পতনের মাধ্যমে ক্ষমতা দখলের ষড়যন্ত্র। সরকার উৎখাত করে বিএনপি রাষ্ট্র ও সংবিধান ওলট-পালটের ষড়যন্ত্র করছে। বিএনপির এ আন্দোলন সফল হবে না বলেও ১৪ দল নেতারা মনে করেন।

১৪ দল নেতাদের মতে, বিএনপি সরকারে থাকার সময় কোনো নির্বাচন নিরপেক্ষ হয়নি। যেহেতু নিজেদের সময় নির্বাচন নিরপেক্ষ হয়নি, এ সরকারে সময়ও নির্বাচন নিরপেক্ষ হবে না বলে বিএনপি মনে করে। বিএনপির অংশ না নেওয়ায় নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বা কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্র্শের ওপর দাঁড়িয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি আন্দোলন করে নির্বাচন বানচালের যতই চেষ্টা করুক, যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির জন্য অপেক্ষার কোনো সুযোগ নেই, তারা না এলে নির্বাচনে কোনো প্রভাবও পড়বে না।  

 

 

কিউটিভি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/দুপুর ২:৪০

▎সর্বশেষ

ad