
ডেস্ক নিউজ : শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট ও এলডিপির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন হতে হবে নির্বাচন। এই দাবির সঙ্গে জোট একমত হয়েছে। এই দাবিতে ভবিষ্যতে আন্দোলনের রূপরেখা নিয়ে সবার সঙ্গে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘সরকারের সীমাহীন লুটপাটে জনগণ অতিষ্ঠ। তারা দ্রুত সরকার পরিবর্তন চায়। আগামী দিনে একই দাবিতে জোট যুগপৎ আন্দোলন চালিয়ে যাবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই।’সরকার নড়বড়ে হয়ে গেছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘যেকোনো সময় সরকার পড়ে যাবে।’
কিউটিভি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৫






