
ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তি দাবিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন।
মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন-নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার অবস্থা সংবিধানে নেই। আমরা বলতে চাই, নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। কারণ এ তত্ত্বাবধায়ক সরকার এই সংবিধানেই ছিল। রাজপথে থেকেই বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
সাধারণ মানুষের মৌলিক অধিকার পূরণে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন মির্জা আব্বাস। বক্তরা বলেন, রাজপথে থেকেই সরকারকে বিদায় করা হবে। সরকার দমন-পীড়ন করে আন্দোলন দমাতে চাইছে বলেও মন্তব্য তাদের। এদিকে জাতীয় প্রেস ক্লাবের আরেকটি অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, বিএনপির আন্দোলন ঠেকাতে সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচনের চেষ্টা করা হলে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি। বিএনপির আন্দোলন সফল হওয়ার পথে।
কিউটিভি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৮






