
ডেস্ক নিউজ : বুধবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর রামকৃষ্ণ মিশনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘একটি পক্ষ সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর চেষ্টা করে দেশে অরাজকতার সৃষ্টির পাঁয়তারা করে যাচ্ছে।’কামরুল বলেন, সাম্প্রদায়িক হানাহানি বর্জন করে সকলকে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করতে হবে।
সকল ধর্মেই উগ্রবাদী ও মৌলবাদী চিন্তা আছে উল্লেখ করে তিনি বলেন, উগ্রবাদী ও মৌলবাদী চিন্তা দূর করে নৈতিকতার শিক্ষা গ্রহণ করতে হবে। এছাড়া নৈতিকতার শিক্ষাও গ্রহণ করতে হবে। সকলকে স্বামী বিবেকানন্দের দর্শন ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।
কিউটিভি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৯






