ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিএনপি মহাসচিবের বড় ধরনের শারীরিক জটিলতা নেই : ডা. জাহিদ হোসেন

Ayesha Siddika | আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২৩ - ০৪:২১:৫৬ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় ধরনের শারীরিক কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। সোমবার দুপুরে চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। 

এর আগে দুপুরে তার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করেছেন চিকিৎসকরা। ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি মহাসচিবের বর্তমানে বড় ধরনের শারীরিক কোনো জটিলতা নেই। তিনি এখন ঝুঁকিমুক্ত। বিএনপির এ নেতা আরও জানান, টেস্ট রিপোর্টগুলো পাওয়ার পর মির্জা ফখরুলের চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসা অবস্থায় হঠাৎ অসুস্থবোধ করেন মির্জা ফখরুল। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।ওই হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক অধ্যাপক মুমিনুজ্জামানের অধীনে মির্জা ফখরুল চিকিৎসাধীন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

 

 

কিউটিভি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২১

▎সর্বশেষ

ad