ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রুমিন ফারহানার ছেড়ে দেওয়া আসনে নির্বাচন ২০ মার্চ

Ayesha Siddika | আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২৩ - ০৮:২৭:১৩ পিএম

ডেস্ক নিউজ : বিএনপির ছেড়ে দেওয়া সংরক্ষিত মহিলা আসনে আগামী ২০ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এসংক্রান্ত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। বিএনপির একমাত্র সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৮ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২০ মার্চ। একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেনকে নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগপত্র ই-মেইলে স্পিকারের কাছে পাঠিয়েছেন। তারা হলেন আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪), জি এম সিরাজ (বগুড়া-৭), আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।

এরপর তারা সশরীরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলে সেগুলো গ্রহণ করা হয়। পরে আসনগুলো শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন পরে সাধারণ আসনগুলোতে নির্বাচন দিয়েছেন। সেগুলোর ভোট শেষ হওয়ার পর এবার রুমিন ফারহানার আসনে উপনির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

 

 

কিউটিভি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:২৪

▎সর্বশেষ

ad