ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

একটি দল আন্দোলনের নামে আতঙ্ক ছড়াচ্ছে: কাদের

uploader3 | আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০২৩ - ০২:২০:৫৯ পিএম

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতায় আছি। ক্ষমতাসীন দল হিসেবে জনগণের জানমালের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। কিন্তু একটি দল আছে, যারা আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়। 

শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় একটি রিসোর্টে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ ভীত হয়ে পাহাড়া বসিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে তারা আগুন সন্ত্রাস করে, ভাঙচুর চালায়। মানুষকে পুড়িয়ে মারে, পেট্রল বোমা দিয়ে মেরে ফেলতে চায়। একারণে আমরা জনগণের পাহাড়াদার।

মন্ত্রী বলেন, সংস্কৃতি কোন নিয়ন্ত্রণের বিষয় নয়। সেই সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে অভিনয় নিয়ন্ত্রণ আইন করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার এই আইনটি বাতিল করেছে।
 
উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, দিলারা জামান, আমিরুল হুদা, ডলি জহুর, শহীদুল আলম সাচ্চু,তারিক আনাম খান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসান হাবিব নাসিম । অনুষ্ঠানে শিল্পী সংঘের শিল্পী, কলা কৌশলীসহ  সহস্রাধিক সদস্য অংশগ্রহণ করেন।

কিউটিভি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:২০

▎সর্বশেষ

ad