ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পাহারা দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না: মির্জা ফখরুল

Ayesha Siddika | আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০২৩ - ০৫:৫৯:০৯ পিএম

ডেস্ক নিউজ : শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ১০ দফা দাবিতে রাজধানীর মতিঝিলে পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য দেন ফখরুল। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে জনগণ যাবে না দাবি করে তিনি বলেন, ‘সরকারের পদত্যাগের দাবি সারা দেশে ছড়িয়ে পড়েছে। এখনও সময় আছে, পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করুন। নতুন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দিন। একটাই দাবি এই সরকারের পদত্যাগ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই ১৪ বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে ফতুর করে দিয়েছে। মানুষ গরীব হচ্ছে আর আওয়ামী নেতারা ফুলে ফুলে কলাগাছ হচ্ছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এই দেশটাকে অকার্যকর করে ফেলেছে, কোথাও কোনো সফলতা নেই। আওয়ামী লীগ মূলত সন্ত্রাসী দল, কোনোদিন নির্বাচিত হয়ে আসেনি। ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব করে ক্ষমতা দখল করে রেখেছে।’দক্ষিণ বিএনপির এই পদযাত্রা গোপীবাগ থেকে শুরু হয়ে পল্টনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। 

 

 

কিউটিভি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৮

▎সর্বশেষ

ad