ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি রেললাইন ধরে পালিয়ে গিয়েছিলেন: কাদের

Ayesha Siddika | আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২৩ - ০৭:৩৪:০৭ পিএম

ডেস্ক নিউজ : তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদে বিএনপির নাকি কোনো আগ্রহ নেই। তাদের আগ্রহ থাকবেও না। কারণ বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি বি চৌধুরী (বদরুদ্দোজা চৌধুরী) রেললাইন ধরে পালিয়ে গিয়েছিলেন।’সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘কৃষিবিদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, ‘দেশের সংবিধানে, গণতন্ত্রে তাদের (বিএনপি) কোনো আগ্রহ নেই। গণতন্ত্র ও সংবিধানে যদি আগ্রহ না থাকে তাহলে রাষ্ট্রপতি কে হলো না হলো, তা নিয়েও তাদের আগ্রহ না থাকারই কথা। তা নিয়ে আমরাও অবাক হইনি।’

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বলে তাদের শান্তি সমাবেশে নাকি আওয়ামী লীগ বাধা দিচ্ছে। আমরা আওয়ামী লীগ সরকার তাদের সভা-সমাবেশ করতে দিচ্ছি। উল্টো তাদের সময় তারা আমাদের অনেক অত্যাচার-নির্যাতন করেছিল। তারপরও আমরা চাই বিরোধী দল থাকুক।’

তিনি বলেন, ‘আমরা প্রতিযোগিতামূলক নির্বাচন চাই। বিএনপির মতো দল নির্বাচনে থাকুক, এটাই আমাদের প্রত্যাশা।’কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশের সভাপতি কৃষিবিদ অধ্যাপক শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম ও কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৩

▎সর্বশেষ

ad