ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিএনপি পদযাত্রার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়: তথ্যমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২৩ - ০৫:০৬:০৩ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দেশে ‘মস্তিষ্ক টিস্যু ও লিভার ট্রান্সপ্লান্ট পথিকৃৎ সার্জনদের সংবর্ধনা’ অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) তারা (বিএনপি) আবার কর্মসূচি দিয়েছে। তারা আসলে পদযাত্রা করে না, বিশৃঙ্খলা করে। বিএনপি দিনে পদযাত্রা করে, আর রাতে কূটনীতিকদের পদলেহন করে। এগুলো করে আওয়ামী লীগকে সরানো যাবে না।’

এর আগে, রোববার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সংসদ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি। 

 

 

কিউটিভি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৫

▎সর্বশেষ

ad