ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিএনপি আসলে পদযাত্রা করে না, বিশৃঙ্খলা করে: তথ্যমন্ত্রী

uploader3 | আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২৩ - ০২:১৮:৪৯ পিএম

ডেস্ক নিউজ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির পদযাত্রা কর্মসূচি আসলে কোনো পদযাত্রা নয়। তারা এর মাধ্যমে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দেশে ‘মস্তিষ্ক টিস্যু ও লিভার ট্রান্সপ্লান্ট পথিকৃৎ সার্জনদের সংবর্ধনা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি বিএনপি আবার কর্মসূচি দিয়েছে। তারা আসলে পদযাত্রা করে না, বিশৃঙ্খলা করে। বিএনপি দিনে পদযাত্রা করে আর রাতে কূটনীতিকদের পদলেহন করে। এগুলো করে আওয়ামী লীগকে সরানো যাবে না।

এর আগে, রবিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।

কিউটিভি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:১৮

▎সর্বশেষ

ad