ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কাদেরের পর এবার ফখরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হিরো আলমের

Ayesha Siddika | আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২৩ - ১২:১৯:৩৫ পিএম

ডেস্ক নিউজ : বগুড়ার দুই আসন থেকে নির্বাচন করে সবাইকে তাক লাগিয়েছেন হিরো আলম। ১ ফেব্রুয়ারির উপনির্বাচনে একটি আসনে তিনি অল্প ভোটের ব্যবধানে হেরে যান। এর পরই তিনি হয়ে উঠেন টক অব দ্য কান্ট্রি। তাকে নিয়ে সর্বত্র আলোচনার ঝড় বইছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে সমালোচনা করে বিভিন্ন কথা বললেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে তেমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি হিরো আলমকে।

মির্জা ফখরুলের সমালোচনা করে হিরো আলম বলেন, ফখরুল স্যার বলেছেন— তারা (আওয়ামী লীগ) হিরো আলমের কাছেও হেরে যায়। তারা মানে কি বুঝায়, হিরো আলম একটা তুচ্ছ লোক। তিনি কিন্তু কিঞ্চিত পরিমাণও মূল্যায়ন করলেন না আমাকে। মানুষও মনে করলেন না। তাদের ধারণা, আমি সংসদে গেলে সংসদের অবমাননা হবে। আমি বলতে পারি— বিএনপি এবং আওয়ামী লীগ দুদলই আমাকে তুচ্ছ বলে মনে করেছে। আমাকে মানুষই মনে করেনি। এর আগে গত ৪ ফেব্রুয়ারি এক জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হিরো আলমকে নিয়ে বলেন, হিরো আলম এখন জিরো হয়ে গেছেন। হিরো আলমকে বিএনপি দাঁড় করিয়েছে। জাতীয় সংসদকে ছোট করার জন্য বিএনপি হিরো আলমকে প্রার্থী করেছে।

এর কড়া জবাব দেন হিরো আলম। ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে হিরো আলম বলেন, হিরোকে কেউ কোনো দিন জিরো বানাতে পারে না। হিরো হিরোই থাকে। কারণ আমাকে জিরো কেউ বানাতে পারেনি, পারবেও না। হিরোকে যারা জিরো বানাতে এসেছে তারাই জিরো হয়েছে। এবং নির্বাচনের মাঠে খেলার ঘোষণা দেন হিরো আলম। হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আমি হিরো আলম চ্যালেঞ্জ করছি সুষ্ঠু নির্বাচন দেন। প্রতি সেন্টারে সিসি ক্যামেরা দেন।

বুথে সিসি ক্যামেরা দেন। ইভিএম দেবেন না। কারণ ইভিএম হলো চোর। বাইরের দেশে ইভিএম ডাস্টবিনে ফেলে দিচ্ছে। সেটি আমাদের দেশ কুড়িয়ে নিয়ে এসে ভোট করছে। এখানেও কারচুপি হয়। ইভিএমে একটায় টিপ মারলে যায় আরেকটায়। তিনি বলেন, আমি হিরো আলম কোনো দলের সঙ্গে জড়িত না। না বিএনপি, না আওয়ামী লীগ, না অন্য কোনো দল। তাই আপনারা আমাকে নিয়ে কোনো মাখামাখি করবেন না। আপনারা একজন আরেকজনকে দোষ দেবেন না আমাকে নিয়ে।

 

 

কিউটিভি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:১৮

▎সর্বশেষ

ad