ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিএনপির পর আ.লীগও সমাবেশ স্থগিত করল

Ayesha Siddika | আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০২৩ - ০৪:৩৬:৩৮ পিএম

ডেস্ক নিউজ : বিএনপির পর আওয়ামী লীগও আজকের সমাবেশ স্থগিত করেছে। বিএনপির ছিল পদযাত্রা। আর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ছিল শান্তি সমাবেশ। বিএনপি ‘তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে’ তাদের পদযাত্রা স্থগিত করেছিল বুধবার গভীর রাতে। দলটির পক্ষ থেকে বিবৃতিতে পদযাত্রা বাতিলের কথা জানানো হয়। 

এরপর আজ সকালে একই কারণ দেখিয়ে সমাবেশ স্থগিতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বিএনপি তাদের কর্মসূচির ধারাবাহিকতায় আজ বেলা দুইটায় পদযাত্রা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছিল। সংগঠনটির মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ পদযাত্রা রাজধানীর গোপীবাগ থেকে প্রেসক্লাবে এসে শেষ হওয়ার কথা ছিল। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেওয়ার কথা বলা হয়েছিল। বিএনপির কর্মসূচিটি ঘোষণা করা হয় গত সোমবার।

আর গতকাল বুধবার ঢাকায় আবার দুটি ‘শান্তি সমাবেশ’ কর্মসূচির ঘোষণা করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ। সেই ঘোষণা অনুযায়ী, আজ বেলা তিনটায় পল্লবী ১২ নম্বর লালমাঠে সমাবেশ করার কথা ছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলেও দলটির তরফে জানানো হয়েছিল।

 

 

কিউটিভি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৪

▎সর্বশেষ

ad