ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আপনাদের স্মার্টনেস মানে ভোট চুরি: সাকি

Ayesha Siddika | আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২৩ - ০৩:৫০:৫১ পিএম

ডেস্ক নিউজ : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সরকারের সমালোচনা করে বলেছেন, আপনাদের (সরকার) স্মার্টনেস মানে চাতুরি করা, আপনাদের স্মার্টনেস মানে মানুষের চোখে ধুলো দেওয়া, আপনাদের স্মার্টনেস মানে ভোট চুরি করে ‘ইহাই গণতন্ত্র’ এটা মানুষকে বলা। সর্বশেষ উপ-নির্বাচনই তার প্রমাণ। কাজে উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশের স্লোগানে জনগণ আর বিভ্রান্ত হবে না।

তিনি বলেন, আইএমএফের পরামর্শে এদেশের কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষকে মরার জন্য তারা আজকে বার বার বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে এবং চালাকি করে বলছে যে, দাম বাড়ানো হচ্ছে না, দাম সমন্বয় করা হচ্ছে। এই ভাঁওতাবাজি, এই ভণ্ডদের প্রতারণা আমাদের ধরতে হবে।

শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন চান না- এই প্রতিশ্রুতি বিরোধী সব রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা করেন ডাকসুর সাবেক ভিপি নুর। তিনি বলেন, যারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে, ভাসানীর মতো বলতে চাই তারা গু খাবে, তারা জাতীয় বেঈমান হবে, তারা জাতীয় কুলঙ্গার হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা আকবর খানের সঞ্চালনায় সমাবেশে নাগরিক ঐক্যের এস এম আকরাম, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম বক্তব্য রাখেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না উপস্থিত থাকলেও অসুস্থতার কারণে বক্তব্য দেননি। তবে তিনি মিছিলে অংশ নেন।

 

 

কিউটিভি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৮

▎সর্বশেষ

ad