ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পাঠ্যবইয়ে ভুল সাধারণ নয়, জাতীয় ইস্যু: ফখরুল

Ayesha Siddika | আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০২৩ - ০৪:২২:০৪ পিএম

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দেশের কারিকুলাম ও পাঠ্যপুস্তক নিয়ে আলোচনায় তিনি বলেন, ‘পাঠ্যবইয়ের ভুল সাধারণ ইস্যু নয়, এটা জাতীয় ইস্যু। ভুল বই বাতিল করতে হবে।’প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, পাঠ্যপুস্তকের ভুলের মধ্য দিয়ে সরকারের আসল চেহারা উন্মোচিত হয়েছে। দেশের ইতিহাসসহ সবকিছুই পাল্টে দিতে চায় এ সরকার। দেশের মানুষকে পরিচয়হীন নতজানু জাতিতে পরিণত করতে চায় সরকার।

আলোচনাসভায় শিক্ষামন্ত্রী দীপু মনির সমালোচনা করে পাঠ্যপুস্তক সংশোধনের পাশাপাশি ভুল বই বাতিলের আহ্বান জানান মির্জা ফখরুল। সরকার দিনকে রাত, রাতকে দিন বলে যাচ্ছে, কিন্তু দেশের মানুষ জেগে উঠছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সরকারের বিরুদ্ধে অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ফখরুল।

পাঠ্যবই নিয়ে বিএনপির এ আলোচনাসভায় অংশ নেন বিএনপিপন্থি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সভায় বক্তারা বলেন, সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে দেশের পাঠ্যপুস্তকে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এজেডএম জাহিদ হোসেন বর্তমান সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের কারিকুলাম ও পাঠ্যপুস্তক নিয়ে সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন গোষ্ঠীর প্রতিক্রিয়ার পর এ নিয়ে সোচ্চার হয় বিরোধী রাজনৈতিক দল বিএনপি।

 

 

কিউটিভি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:১৯

▎সর্বশেষ

ad