ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালন স্থগিতই থাকবে

uploader3 | আপডেট: ১৯ জানুয়ারী ২০২৩ - ১১:২৩:৪৯ পিএম

ডেস্কনিউজঃ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের দলীয় কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা বহাল রেখেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এ আদেশ দেন।

এর ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন স্থগিতই থাকবে বলে জানান আইনজীবীরা। জি এম কাদেরের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আদালত আমাদের আপিল নামঞ্জুর করেছেন। এ আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।

গত ১৪ই ডিসেম্বর আপিল বিভাগ জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের আপাতত দায়িত্ব পালন করতে পারবেন না বলে আদেশ দেন। একইসঙ্গে জিএম কাদেরের বিরুদ্ধে চলমান মামলাটি আগামী ৯ই জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন।

বিপুল/১৯.০১.২০২৩/রাত ১১.১৭

▎সর্বশেষ

ad