ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নিজের ছবি দিয়ে স্টিকার তৈরির উপায়

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৩ - ১১:৪৩:১১ এএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : নিজেদের ছবি দিয়ে স্টিকার বা নিজের মতো অবয়ব তৈরি করার হিড়িক চলছে। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে এ ফিচারের। আইফোনে নিজের ছবি দিয়ে স্টিকার তৈরির উপায় আজকের টিপসে।

সহজেই যেভাবে কাজটি করবেন-

>> প্রথমেই আইওএস ১৬ চালিত যেকোনো ডিভাইসে গ্যালারি থেকে যে কোনো ছবি নির্বাচন করতে হবে।

>> এরপর সেই ছবিটিতে দীর্ঘক্ষণ চেপে রাখতে হবে এবং সেটি টানতে হবে।

>> এরপর সেই ছবিটি থেকে কাটআউটটি বের করতে হবে।

>> এরপর মেন্যু পপ আপ করার জন্য অপেক্ষা করতে হবে।

>> মেন্যু খোলার সঙ্গে সঙ্গে কপি অপশনটি নির্বাচন করুন।

>> এরপর সেই কাটআউটটি যেকোনো জায়গায় পেস্ট করতে পারবেন।

ফাইল অ্যাপের মাধ্যমে ফটো থেকে স্টিকার তৈরি করতে হলে-

>> প্রথমে যে ছবি থেকে স্টিকার বানানো হবে, সেটি ওপেন করতে হবে।

>> এরপর, ডিসপ্লের নিচের বাম কোণে উপস্থিত শেয়ার আইকনে ক্লিক করতে হবে।

>> সেখানে একটি ড্রপ-ডাউন মেন্যু দেখা যাবে। সেখান থেকে সেভ টু ফাইলস নির্বাচন করতে হবে।

>> সেটি সেভ করার পরে, ফাইল অ্যাপে যেতে হবে।

>> এখন নিজেদের পছন্দ মতো ফটো বেছে নিতে হবে।

>> এরপর সেই ফটো আলতো চেপে ধরে রাখুন।

> বিকল্পগুলো থেকে কুইক অ্যাকশন বিকল্পটি নির্বাচন করুন এবং রিমুভ ব্যাক গ্রাউন্ড অপশনে ক্লিক করুন।

 

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৪০

▎সর্বশেষ

ad