ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মোবাইল ব্যবহারে এগিয়ে মেয়েরা

Ayesha Siddika | আপডেট: ১৪ জানুয়ারী ২০২৩ - ০৮:১৮:১৭ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপ অনুযায়ী, মোবাইল ফোন ব্যবহারে দেশের পুরুষদের তুলনায় শূন্য দশমিক ১ শতাংশ এগিয়ে আছে নারীরা। এতে বলা হয়, গত ৩ মাসে পুরুষ ও নারীর মোবাইল ফোন ব্যবহারের অনুপাত যথাক্রমে ৮৯ দশমিক ৯ শতাংশ ও ৯০ শতাংশ।

বিবিএস সম্প্রতি এ বিষয়ে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে। যাতে আরও উল্লেখ করা হয়, দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহারের হিসাবেও পুরুষদের পেছনে ফেলেছেন নারীরা। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৯ শতাংশ নারী ও ৬৭ দশমিক ৭ শতাংশ পুরুষ দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন। তবে, সপ্তাহে অন্তত একবার ইন্টারনেট ব্যবহারের হিসাবে নারীদের পেছনে ফেলেছেন পুরুষরা। ২৫ দশমিক ৫ শতাংশ পুরুষ ও ২৪ দশমিক ১ শতাংশ নারী সপ্তাহে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন।

সমীক্ষায় বলা হয়, মোট জনসংখ্যার ইন্টারনেট ব্যবহারকারীর হার ২০১৩ সালের ৬ দশমিক ৭ শতাংশ থেকে ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৯ শতাংশে। কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রামে ১৫ শতাংশ এবং সবচেয়ে কম বরিশালে ৪ শতাংশ। বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫২ দশমিক ২ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন রয়েছে। বিভাগ অনুযায়ী, বাসায় ইন্টারনেট ব্যবহারের হার ঢাকায় সর্বোচ্চ ৫৪ দশমিক ২ শতাংশ এবং রাজশাহীতে সর্বনিম্ন ১৯ দশমিক ৭ শতাংশ। মোবাইল ব্যবহারের হারও ২০১৩ সালের ৮১ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে হয়েছে ৮৯ দশমিক ৯ শতাংশ। জরিপ প্রকল্পটি গ্রহণ করা হয় ২০২১ সালে এবং এর জন্য ব্যয় হয়েছে ৪ কোটি ৯৯ লাখ টাকা।

 

 

কিউটিভি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/রাত ৮:১৮

▎সর্বশেষ

ad