ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিএনপি ব‍্যর্থ হয়ে ইতিহাস বিকৃত করছে: নৌ প্রতিমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১৪ জানুয়ারী ২০২৩ - ০৭:০৫:০৩ পিএম

ডেস্ক নিউজ : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা শুনতে পাচ্ছি গয়েশ্বর রায় আর মির্জা ফখরুলরা বলছে আমাদের স্বাধীনতা নাকি বাইচান্স চলে এসেছে।’প্রতিমন্ত্রী বলেন, বাইচান্স নেতা হচ্ছে খুনি জিয়াউর রহমান। যিনি বঙ্গবন্ধুকে হত‍্যা করে; রাষ্ট্র ক্ষমতা দখল করে; বঙ্গবন্ধুর খুনি ও স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে এ দেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিল। মানুষের অধিকারকে হরণ করেছিল। বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল। শেখ হাসিনার নেতৃত্বের কারণে আজকে বিএনপি ব‍্যর্থ হয়ে ইতিহাস বিকৃত করছে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের এগিয়ে যাওয়ার ইতিহাস বিকৃত করছে।

শনিবার (১৪ জানুয়ারি) ঢাকায় মিরপুরে বাংলা স্কুল ও কলেজে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে; যেমনটি তারা করোনা মহামারীর সময়ে মানুষের পাশে ছিল। অসহায় মানুষের পাশে আওয়ামী লীগ ছাড়া অন‍্য কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের দেখা যায়নি। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশের মানুষও আওয়ামী লীগের সাথে আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সাথে আছে। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব‍্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই।

অনুষ্ঠানে দুই হাজার পিস কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়। এ সময় অন‍্যান‍্যের মধ‍্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান কচি এবং ৫ নম্বর ওয়ার্ড কমিশনার আব্দুর রউফ নান্নু বক্তব‍্য রাখেন।

সাকরাইন উদ্বোধন

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বিকেলে পুরান ঢাকার মালিটোলায় সাকরাইন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় অন‍্যান‍্যের মধ‍্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। মালিটোলা সেবা সমাজকল‍্যাণ সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিমন্ত্রী বলেন, সাকরাইন উৎসব পুরান ঢাকার একটি ঐতিহ‍্যবাহী প্রাচীন উৎসব। এ ধরনের উৎসব ঢাকাবাসীকে আরো বেশি ঐতিহ‍্যের বন্ধনে আবদ্ধ করে রাখবে।

 

 

কিউটিভি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৩

▎সর্বশেষ

ad