ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জামায়াত ও হেফাজতের সঙ্গে সম্পর্ক অবান্তর : তথ্যমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১৩ জানুয়ারী ২০২৩ - ১২:২৫:৩৮ পিএম

ডেস্ক নিউজ : জামায়াত ও হেফাজতের সাথে আওয়ামী লীগের সমঝোতা হচ্ছে কি-না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এ বিষয়ে প্রশ্ন করা অবান্তর। শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউজ চত্বরে তিনি একথা বলেন। 

তথ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। সে লক্ষ্যে দেশ বিনির্মাণের কাজ চলছে। আওয়ামী লীগ সাম্প্রদায়িক কোনো গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়বে না।

বিএনপির আন্দোলন নিয়ে মন্ত্রী বলেন, হাঁস ডিম পাড়ার আগে যেমন হাঁকডাক করে, আন্দোলন নিয়ে বিএনপিও তেমনি হাঁকডাক করে। বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সারা বিশ্বে বিদ্যুতের দাম যেভাবে বেড়েছে সে হারে আমাদের দেশে বাড়ানো হয়নি।

পরে মন্ত্রী রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন।

 

 

কিউটিভি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:২৪

▎সর্বশেষ

ad