ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রাঙামাটিতে ‘বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ’র নামে সেতুর নামকরণের দাবিতে মানববন্ধন

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০৪:০৯:৩৮ পিএম

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির নানিয়ারচর উপজেলার সেতুটি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর নামে নামকরণ করার দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখা। বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সহ-সভাপতি কাজী জালোয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান, মহাসচিব আলমগীর কবির, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মো: হাবীব আজম, ছাত্র নেতা শহীদুল ইসলাম, পারভেজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা, নানিয়ারচর সেতুটি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ সেতু নামে নামকরণ করার জন্য পার্বত্য বাসী দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছিলো। কিন্তু সাধারণ পার্বত্য বাসীর দাবীকে পাশ কাটিয়ে সেতুটি চুনিলাল দেওয়ান এর নামে সেতুটি নামকরণ করে সরকার প্রজ্ঞাপন জারি করে। এতে পার্বত্য এলাকার সাধারণ জনগন খুবই মর্মাহত হয়েছে। মানববন্ধনে সরকারের কাছে মুক্তিযোদ্ধার প্রতি সম্মানের মূল্যায়ন করে উক্ত প্রজ্ঞাপনটি বাতিলসহ নানিয়ারচর সেতুটির নাম পূনরায় বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ সেতু নামে নামকরণ করার দাবী জানান বক্তারা।

 

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad