ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

জেলেনস্কির প্রাসাদের সামনেই হয়েছিল ‘আরআরআর’ ছবির সেই গানের শুটিং

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০৪:০৪:১০ পিএম

বিনোদন ডেস্ক : গত বছর মুক্তির পর ভারতের চেয়ে বিদেশে আরও বেশি সমাদৃত হয় এসএস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’। সেটি এতটাই যে হলিউডের প্রথম সারির অনেক পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পী সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ হন।

জানা গেছে, এই গানটির শুটিং করা হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রাসাদের সামনে।

মুভিটির পরিচালক নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, গানটির দৃশ্যায়ন ইউক্রেনের কিয়েভের মারিনস্কি প্যালেসের সামনে হয়েছে। এটি ইউক্রেনের প্রেসিডেন্টের প্রাসাদ। শুটিং হয়েছিল ২০২১ সালের আগস্টে। আর ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। 

তেলেগু গান নাটু নাটু লিখেছেন চন্দ্রবোস, গানটিতে সুর করেছেন এমএম কিরাবাণী, গানটি গেয়েছেন রাহুল সিপ্লিগুঞ্জ ও কলা ভৈরব।

এক সাক্ষাৎকারে পরিচালক জানান, গানটি রিয়েল লোকেশনে শুট করা। লোকেশনটি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রাসাদের সামনে। প্রাসাদটির পাশেই দেশটির পার্লামেন্ট। 

তিনি আরও জানান, ইউক্রেন প্রেসিডেন্ট নিজেই একজন অভিনেতা হওয়ায় তিনি ওই লোকেশনে গানের শুট করার অনুমতি দিতে দুবার ভাবেননি।

 

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad