ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ভারতের উত্তরাঞ্চলে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৪ ডিগ্রিতে!

Anima Rakhi | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০৩:২৭:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলে আগামী সপ্তাহে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৪ ডিগ্রিতে। একজন আবহাওয়াবিদ এই পূর্বাভাস দিয়েছেন। 

দেশটির বেসরকারি আবহাওয় বিষয়ক সংস্থা ‘লাইভ ওয়েদার অব ইন্ডিয়া’র প্রতিষ্ঠাতা নবদ্বীপ দাহিয়্যা জানিয়েছেন, ১৪ থেকে ১৯ জানুয়ারি তাপমাত্রা আরও কমবে। ১৬ থেকে ১৮ জানুয়ারি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাবে এই তাপমাত্রা।

ভারতের আবহাওয়া দপ্তরও জানিয়েছে, আগামী শনিবার থেকে দিল্লি ও এর চারপাশের এলাকায় তাপমাত্রা আরও কমতে পারে।

দাহিয়্যা টুইটে লিখেছেন, ‘জানুয়ারির আগামী কয়েকদিন হবে তীব্র ঠাণ্ডা। এটাই হতে পারে ২১ শতকে ভারতের ইতিহাসের সর্বোচ্চ ঠাণ্ডা জানুয়ারি।’

সূত্র: এনডিটিভি

কিউটিভি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:২৭

▎সর্বশেষ

ad