ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

কলম্বিয়ায় দুই বিদ্রোহী গ্রুপের সংঘর্ষে নিহত ১০

Anima Rakhi | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০২:৫৩:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার ভেনিজুয়েলা সীমান্তের কাছে সশস্ত্র দুই বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

হিউম্যান রাইটস ওয়াচ বুধবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

দেশটির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো নতুন বছরের শুরুতে ইএলএনসহ পাঁচটি সশস্ত্র গ্রুপের সাথে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দেয়া সত্ত্বেও সংঘর্ষের এ ঘটনা ঘটল।

রিভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া জানিয়েছে, ইএলএন (ন্যাশনাল লিবারেশন আর্মি) ও ফার্কের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে।

কলম্বিয়ার ন্যায়পাল অফিস হতাহতের সংখ্যা উল্লেখ না করে বলেছে, কলম্বিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় ছোট্ট শহর পুয়ের্তো রন্ডোতে সোম ও মঙ্গলবার এ সংঘর্ষ হয়েছে।
সরকার কিংবা সামরিক কর্র্তৃপক্ষ কেউই এ ঘোষণার প্রতিক্রিয়ায় কিছু বলেনি।

কলম্বিয়ায় ইএলএন যোদ্ধা ও ভিন্নমতাবলম্বী ফার্ক সশস্ত্র গ্রুপ রক্তাক্ত সংঘর্ষে জড়িত। উভয় গ্রুপ সরকারের সাথে করা ২০১৬ সালের ঐতিহাসিক চুক্তি প্রত্যাখ্যান করে আসছে।

কিউটিভি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৫৩

▎সর্বশেষ

ad