ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

গোপন নথি উদ্ধার, চাপের মুখে বাইডেন

Anima Rakhi | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ১১:২৩:২০ এএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফায় সন্ধান মিললো রাষ্ট্রীয় গোপন নথির। এতে নতুন করে চাপের মুখে পড়তে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রথম দফায় গেল নভেম্বরে হোয়াইট হাউসের কাছে বাইডেনের ব্যক্তিগত অফিস পেন বাইডেন সেন্টারে বেশ কিছু রাষ্ট্রীয় গোপন নথি পাওয়া যায়।

২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত অপ্রশাসনিক কাজের জন্য ওই অফিসটি ব্যবহার করতেন বাইডেন। 
নথিতে কি আছে তা নিয়ে হোয়াইট হাউস কথা বলতে অস্বীকৃতি জানালেও বিভিন্ন গণমাধ্যম বলছে, নথিগুলো ইউক্রেন, ইরান ও যুক্তরাজ্য সংশ্লিষ্ট। 

এবার নতুন করে আরেকটি স্থানে গোপন নথির সন্ধান মিলেছে। তবে কোথায় এবং এসব নথিতে কি আছে, তা এখনও জানা যায়নি। 

এদিকে এ নথি উদ্ধারের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বাইডেন।   

কিউটিভি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/সকাল ১১:২৩

▎সর্বশেষ

ad