ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

নওগাঁয় বিল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Ayesha Siddika | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০৫:১৫:০৯ পিএম

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের নারচী পুটিমারি বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের নারচী পুটিমারি বিলে মরদেহটি দেখতে পায় এলাকাবাসী। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, মৃত ব্যাক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad