ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

শাহরুখপুত্র আরিয়ানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, মুখ খুললেন সাদিয়া খান

Anima Rakhi | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০১:৫৩:১০ পিএম

বিনোদন ডেস্ক : নববর্ষের পার্টিতে তোলা ছবি সামাজিকযোগাযোগ মাধ্যমে দিয়ে বিপাকে পড়েছেন পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খান। ছবিতে শাহরুখপুত্র আরিয়ানের সঙ্গে দেখা গেছে সাদিয়াকে। এরপরই তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়। তবে তা সত্যি নয় বলে দাবি করেছেন সাদিয়া।

সিটি টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, পুরো ঘটনা না জেনে মানুষ যেভাবে  আমাকে ও আরিয়ানকে নিয়ে গল্প বানাচ্ছে তা খুবই অদ্ভুত। সংবাদের নামে যা চলছে তার একটা সীমা থাকা উচিত। একসঙ্গে ছবি তোলার মানে এই নয় আমরা প্রেম করছি। শুধু আমিই আরিয়ানের সঙ্গে ছবি তুলেছি তা নয়। আরও অনেকেই তার সঙ্গে ছবি তুলেছে। তারাও সেসব ছবি আপলোড করছে। কিন্তু আমার ছবিটিই ভাইরাল হয়ে গেছে।

সাদিয়া আরও বলেছেন, আরিয়ান খুবই মিষ্টি ও ভদ্র একটা ছেলে। আমাদের সম্পর্কে এসব ভিত্তিহীন গুজন ছড়ানো বন্ধ করুন। ভালোবাসতে ও শ্রদ্ধা করুতে শিখুন। 

কিউটিভি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৫২

▎সর্বশেষ

ad