ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভারতের হয়ে প্রথম গোল্ডেন গ্লোব জিতল ‌‘আরআরআর’

Anima Rakhi | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ১২:৫৬:৫৪ পিএম

বিনোদন ডেস্ক : মনোনয়ন পেয়েই সাড়া ফেলে দিয়েছিল। এবার ভারতের হয়ে প্রথম গোল্ডেন গ্লোব জিতেই নিল ‘আরআরআর’। সেরা মৌলিক গানের ক্যাটাগরিতে ‘আরআরআর’ এর ‘নাটু নাটু’ গানের জন্য পুরস্কারটি দেওয়া হয়েছে। খবর বিবিসির। একই ক্যাটাগরিতে টেইলর সুইফট ও রিহানার গানও মনোনয়ন পেয়েছিল।

গানের কম্পোজার এমএম কিরাভানি পুরস্কার গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন। ‘আরআরআর’ কর্তৃপক্ষ খবরটি শেয়ার করে টুইটারে জানিয়েছে, ‘এশিয়ার প্রথম গান হিসেবে গোল্ডেন গ্লোব জিতেছে ‘নাটু নাটু’। দিন শুরু করার জন্য এর চেয়ে সেরা খবর আর হয় না’।

‘আরআরআর’ ছবির দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। ছবিটি পরিচালনা করেছেন এসএস রাজামৌলি। 

কিউটিভি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৫৬

▎সর্বশেষ

ad