ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এক মাস পর মুক্তি পেলেন ফখরুল ও আব্বাস

superadmin | আপডেট: ০৯ জানুয়ারী ২০২৩ - ১১:৫১:১৯ পিএম

ডেস্কনিউজঃ এক মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে কারাগার থেকে তারা বের হয়ে আসেন বলে নিশ্চিত করেছেন যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ।

তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের মুক্তির অপেক্ষায় দুপুর থেকেই নেতাকর্মীরা কারাগারের গেইটে অপেক্ষা করছিলেন। সন্ধ্যায় যখন এই দুই শীর্ষ নেতা বের হয়ে আসেন তখন কারাগারের বাইরে অপেক্ষমান বিপুল সংখ্যক নেতাকর্মী তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে মির্জা ফখরুল ও আব্বাসকে দেয়া উচ্চ আদালতের জামিনের কাগজপত্র ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। পরে তারা মুক্তি পান বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় সেদিন গভীর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাদের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পরদিন তাদেরকে ওই ঘটনায় করা এক মামলায় গ্রেফতার দেখানো হয়।

বিপুল/ ০৯.০১.২০২৩/.রাত ১১.৪৭

▎সর্বশেষ

ad