ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জি এম কাদেরের ব্যাপারে আদেশ মঙ্গলবার

Ayesha Siddika | আপডেট: ০৯ জানুয়ারী ২০২৩ - ০৪:২৪:৩৪ পিএম

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের ওপর দলীয় সিদ্ধান্ত গ্রহণে আদালতের দেওয়া নিষেধাজ্ঞা খারিজ আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি শেষ হয়েছে। এ নিয়ে যেকোনো সময় আদেশ দেবেন আদালত। ঢাকার জেলা জজ আদালতে আজ সোমবার এ শুনানি অনুষ্ঠিত হয়।

জি এম কাদেরের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে গত ১৬ নভেম্বর আদেশ দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত। ওই আদেশ স্থগিত চেয়ে গত ২৩ নভেম্বর ঢাকার জেলা জজ আদালতে জি এম কাদের বিবিধ আপিল (মিস আপিল) করেন। আজ ওই আবেদনের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের বিষয়ও শুনানি শেষ হয়েছে। তবে আদালত এখনো আদেশ দেননি। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন জি এম কাদেরের আরেক আইনজীবী আবদুর রশিদ।
 
দলীয় সিদ্ধান্ত গ্রহণে জাপার চেয়ারম্যান জি এম কাদেরের ওপর দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন খারিজ করে গত বছরের ১৬ নভেম্বর আদেশ দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক। জাতীয় পার্টি থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া জিয়াউল হকের করা মামলার শুনানি নিয়ে গত বছরের ৩০ অক্টোবর জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত গ্রহণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে গত বছরের ৮ নভেম্বর আদালতে আবেদন করেন জি এম কাদের।

 

 

কিউটিভি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২৩

▎সর্বশেষ

ad