ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

লাথির আঘাতে আইসিউতে ভর্তি ফুটবলার

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ১১:০৯:২৮ পিএম

স্পোর্টস ডেস্ক : খেলা শুরুর ১৫ মিনিট না হতেই ১০ জনের দলে পরিণত হলো মার্শেই। এভাবে ৭৫ মিনিট খেলেও ফ্রেঞ্চ কাপে চতুর্থ স্তরের দল হাইরেসের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। কিন্তু সব ছাপিয়ে আলোচনায় সেই ট্যাকল, সেই লাল কার্ড।  

বল ক্লিয়ার করতে গিয়ে হাইরেস মিডফিল্ডার আলমাইক এন’দিয়ায়িকে ভয়ানক ভাবে ফাউল করেন মার্শেই ডিফেন্ডার এরিক বেইলি। সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখান রেফারি। তবে বুকে বেইলির লাথির আঘাত খাওয়ার পর আর খেলতেই পারেননি দিয়ায়ি। মাঠ থেকেই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রতে (আইসিইউ) রাখা হয়েছে এই মিডফিল্ডারকে।

স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হচ্ছে দিয়ায়িকে (ইনসেটে)।

স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হচ্ছে দিয়ায়িকে (ইনসেটে)। দিয়ায়ির বর্তমান পরিস্থিতি নিয়ে হাইরেসের প্রেসিডেন্ট মুরাদ বুদজেলাল বলেন, ‘আমরা প্রার্থনা করছি সবকিছু যেন ঠিকঠাক ভাবে যায়। সে অসাধারণ ছেলে এবং আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। প্রাথমিক সতর্কতার কারণে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। ’

মূলত ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েই খেলে থাকেন বেইলি। কিন্তু এই মৌসুমে তাকে ধারে মার্শেইতে পাঠিয়েছে রেড ডেভিলরা। আইভরি কোস্টের এই ডিফেন্ডারের সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি আছে তাদের। তবে এতোদিন পর্যন্ত বেইলির থাকার সম্ভাবনা খুব একটা নেই। এদিকে, ওই লাল কার্ডের জন্য চার থেকে ছয় ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বেইলি।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/রাত ১:০৫

▎সর্বশেষ

ad