ধানের শীষ প্রতীক নিয়ে জয় পেলেন সুপ্রিম কোর্টের যেসব আইনজীবী

Ayesha Siddika | আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২৬ - ০৩:৫২:০২ পিএম

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত দুইশরও বেশি প্রার্থী ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। এর মধ্যে ধানের শীষ প্রতীকে সুপ্রিম কোর্টের ১৩ জন আইনজীবী নির্বাচিত হয়েছেন। 

আইনজীবীদের মধ্যে বরিশাল-৩ আসনে বিএনপি ভাইস চেয়ারম্যান এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন পেয়েছেন ৮০ হাজার ৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট। জয়নুল আবেদীন ১৯ হাজার ৭৩৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। 

মাগুরা-২ আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ৩১ হাজার ৬৯৭ ভোটে জয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে নিতাই রায় চৌধুরী ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৯৯ ভোট।

টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান ৩৮ হাজার ৩৯১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩০১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৯১০ ভোট। 

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান ৭৭ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ধানের শিষ প্রতীক নিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান মোট ১ লাখ ৩২ হাজার ৫০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৪ হাজার ৭৯৯ ভোট।

নোয়াখালী-১ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্যাহ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট। ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ২৮ হাজার ৭৯৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। 

পাবনা-৫ আসনে ১৭ হাজার ৯৮৩ ভোটের ব্যবধানে জিতেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রিন্সিপাল ইকবাল হোসাইন পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ১৮৬ ভোট।  

ঝিনাইদহ-১ আসন থেকে সাবেক অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার বিপরীতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পড়েছে ৫৫ হাজার ৫৭৭। মো. আসাদুজ্জামান ১ লাখ ১৬ হাজার ২১ ভোটে জয়ী হয়েছেন। 

নেত্রকোনা-১ আসনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোটের তথ্য অনুযায়ী, ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শরিকদল বাংলাদেশ খেলাফত মজলিশের গোলাম রব্বানী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৪৮৮ ভোট। ৭০ হাজার ৮৫৫ ভোটে জয়ী হন এ বিএনপি নেতা। 

পঞ্চগড়-১ আসনে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির  ৮ হাজার ১২০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।

চট্টগ্রাম-৫ আসনে সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৯৬৫ ভোটের বিশাল ব্যবধানে জয় পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির এ নেতা পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ নাছির উদ্দীন মুনির (রিকশা প্রতীক) পেয়েছেন ৪৪ হাজার ভোট।  

নাটোর-১ আসনে অ্যাডভোকেট ফারজানা শারমীন পুতুল ১২ হাজার ৭৮৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবুল কালাম পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ ভোট। 

লালমনিরহাট-১ আসনে ৭ হাজার ৩০৯ ভোটে জিতেছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি ৯২ হাজার ৭৯৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী জামায়াতের আনোয়ারুল ইসলাম রাজু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৮৯ ভোট। 

সিলেট-৬ আসনে ১০ হাজার ৮৮৫ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লার সেলিম উদ্দিনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বেসরকারি সূত্রে প্রাপ্ত তথ্যে এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. সেলিম উদ্দিনের দাঁড়িপাল্লা প্রতীকে প্রাপ্ত ভোট ৯৭ হাজার ৭৩৭।

 

 

আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:৫০

▎সর্বশেষ

ad