ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

যুদ্ধে ইউক্রেন ছেড়েছে ৮০ লাখ মানুষ : জাতিসংঘ

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ১০:৫৫:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : এরই মধ্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার ১০৫ দিন গড়িয়েছে। গত ৩ জুন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১০০তম দিন ছিল। এই একশ দিন যেন ইউক্রেনবাসীর কাছে একশ বছরের মতো অতিক্রান্ত সময়ের থেকেও বেশি। কত মানুষ মারা গেল, জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে লক্ষ মানুষ হলো উদ্বাস্তু।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি মানুষ শরণার্থী হয়েছে ইউক্রেন যুদ্ধে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও ডয়চে ভেলে। জার্মানিতে ইউএনএইচসিআরের প্রতিনিধি ক্যাথরিনা লাম্প বলেছেন, ইউক্রেন ছেড়ে ৭ দশমিক ৯ মিলিয়ন লোক পালিয়েছে। ৫ দশমিক ৯ মিলিয়ন লোক অভ্যন্তরীণভাবে ঘর ছেড়েছে।  

বাস্তুচ্যুতদের সংখ্যা প্রায় ১৪ মিলিয়ন, যা দেশটির মোট জনসংখ্যা ৪১ মিলিয়নের তিন ভাগের এক ভাগেরও বেশি। ইউএনএইচসিআর এর আগে জানিয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে ১৮ মিলিয়ন লোকের মানবিক সহায়তা প্রয়োজন। এই দ্বন্দ্বে ৬ মিলিয়নের বেশি লোক ঘরছাড়া হয়েছে। নভেম্বরে ইউরোপজুড়ে ইউক্রেনের শরণার্থীর সংখ্যা ছিল ৭ দশমিক ৮ মিলিয়ন।  

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/রাত ১০:৫০

▎সর্বশেষ

ad