ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

দক্ষিণী নায়ক আল্লু অর্জুনের ৬ বছরের মেয়ে সিনেমায়

Ayesha Siddika | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৩ - ০৯:১৩:০৪ পিএম

বিনোদন ডেস্ক : জানা গেছে, চলতি বছর মুক্তির অপেক্ষায় আছে সামান্থা রুথ প্রভুর সিনেমা ‘শকুন্তলাম’। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে আল্লুকন্যা আরহার। মেয়ের অভিষেক হওয়ার খবর নিজেই জানিয়ে আল্লু অর্জুন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি আমার মেয়েকে নিয়ে গর্বিত।’ একই পোস্টে পরিচালক গুণশেখরের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন সুপারস্টার আল্লু অর্জন। সেই সঙ্গে মেয়েকে আত্মপ্রকাশের এত সুন্দর সুযোগ করে দেয়ার জন্য তাকে ধন্যবাদও জানিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদনে জানা যায়, ‘শকুন্তলম’ সিনেমায় বিশেষ দৃশ্যে অভিনয় করেছে আরহার। এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু ও দেব মোহন। তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, হিন্দিসহ মোট ৫টি ভাষায় আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।

সূত্র: নিউজ ১৮

 

 

কিউটিভি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/রাত ৯:০৮

▎সর্বশেষ

ad