ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

সাকিব-মাশরাফির লড়াই আজ

Anima Rakhi | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৩ - ০২:৩৩:৪৯ পিএম

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করেছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। 

তবে উড়ন্ত মাশরাফিদের সামনে বিপিএলের দ্বিতীয় দিনেই বড় চ্যালেঞ্জ। আজ শনিবার বিপিএলে রাতের ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে স্ট্রাইকার্সরা। 

সাকিবের বরিশাল ২০২১ বিপিএলের রানার্সআপ। তার দলে আছে মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন। সবমিলিয়ে কাগজের হিসেবে সাকিবরা বেশ শক্তিশালীই বলা যায়।

তবে আসল লড়াইটা হবে সাকিব ও মাশরাফির। 

সাকিবের জন্য জয়টা গুরুত্বপূর্ণ। আবার মাশরাফি বরিশালকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান হবে আরও পোক্ত।

কিউটিভি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৩৩

▎সর্বশেষ

ad