ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সংকটাপন্ন শ্রীলঙ্কায় ফেব্রুয়ারিতে ‘প্রথম নির্বাচন’

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ১০:০০:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দেশব্যাপী নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা।আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যাওয়া এবং পদত্যাগের পর দেশটিতে এই প্রথম কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর অনুসারে, আগামী ফেব্রুয়ারি মাস শেষের আগেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির কর্মকর্তারা বুধবার এই তথ্য জানিয়েছেন।

শ্রীলঙ্কায় ২০১৮ সালে সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের রাজনৈতিক দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি ওই নির্বাচনে ৩৪০ কাউন্সিলের মাত্র ১০ শতাংশ আসনে জয়ী হয়। সে হিসেবে আসন্ন নির্বাচন রনিলের জন্য পরীক্ষা। 

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/রাত ৯:৫৮

▎সর্বশেষ

ad