ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

তারুণ্য হীরার কণ্ঠে এলো ‘এ শহরে তুমিহীন’

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৫:৩৪:১৬ পিএম

বিনোদন ডেস্ক : ব্যস্ত শহরে প্রতিদিন কত না গল্প হারিয়ে যায়। সাথে হারিয়ে যায় কিছু প্রিয় মুখ- যাদের হয়তো আর কখনো ফিরে পাওয়া যায় না। আর সেই হারানোর কষ্টে কেমন যেন হাজারো মুখের মাঝে মন খুঁজে বেড়ায় প্রিয় মানুষটির মুখ। এমন অনুভূতি থেকেই তারুণ্য হীরার কণ্ঠে গাওয়া গান ‘এ শহরে তুমিহীন’। 

গানটি সম্পর্কে তারুণ্য হীরা বলেন, এ শহরে তুমিহীন, আমাদের প্রায় প্রত্যেকটা মানুষের জীবনের হারিয়ে যাওয়া অতীতের গান। কারণে-অকারণে ভুল বোঝাবুঝিতে হারিয়ে ফেলা সম্পর্কগুলোকে কখনো বলা হয় না আমরা কতটা অনুভব করি তাঁদের না থাকাটাকে। এই গানে আমি সেই অনুভূতিটাকেই সুরে-ছন্দে বলার চেষ্টা করেছি। 

গানের শুটিংয়ের বিষয়ে তিনি বলেন, গানের দৃশ্যায়ন কলকাতায় হওয়াটা আমার জন্য ভীষণ আবেগঘন ঘটনা ছিল। কারণ, আমার কাছে কলকাতা শহরটাই পুরো উপমহাদেশের জন্যই একটি আবেগের তীর্থস্থান। আর, গানের মূলভাবের পুরো কৃতিত্ব আমি আসলে বন্ধুবর শরীফ প্রবাহ’কে দিতে চাইবো। কারণ এই উপলব্ধিটা ওর কাছ থেকেই প্রথমে এসেছে। 

উল্লেখ্য, স্টুডিও মায়েস্ট্রোস এর প্রযোজনায় গানটির কথা ও সুর করেছেন শরীফ প্রবাহ ও তারুণ্য হীরা, মিউজিক অ্যারেঞ্জমেন্ট ও মিক্সিংয়ের কাজ করছেন খাইরুল ইসলাম দিপু। গানের মিউজিক ভিডিওতে কাজ করছেন মডেল ও অভিনেতা সাবরিনা জামান রিবা এবং ফররুখ আহমেদ রেহান। কলকাতার প্রসেনজিৎ দাসের সাথে যৌথভাবে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সাবরিনা।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৩

▎সর্বশেষ

ad