ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

হাতে কাজ না থাকায় ফ্ল্যাট বিক্রি করলেন সোনম!

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৫:২৬:১৭ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের আয়ের উৎস কি শুধুই সিনেমা বা বিজ্ঞাপন থেকে? উত্তর- না। রিয়্যাল এস্টেটে বা জমি, বাড়ি ক্রয়-বিক্রয় করে মোটা টাকা উপার্জন করেন হিন্দি সিনেমার তারকারা। মুম্বাই শহরে একাধিক সম্পত্তির মালিকানা নিয়ে রাখেন তারা। সুযোগ মতো সেগুলো বিক্রি করেন, কিংবা ভাড়া দেন। এবার বান্দ্রায় নিজের একটি অভিজাত ফ্ল্যাট প্রায় ৩২.৫ কোটিতে বিক্রি করলেন সোনম কাপুর।

২০২২ সালে মা হন অনিল কাপুর কন্যা সোনম। তার আগে আনন্দ আহুজার সঙ্গে বিয়ে করে লন্ডনবাসী তিনি। হাতে বিশেষ কোনো কাজও নেই অনিলকন্যার। আগামী দিনেও যে কোনো সিনেমায় তাকে দেখা যাবে, তারও কোন খোঁজ-খবর নেই। সেই কারণেই কি ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নিলেন সোনম! 

যদিও সেই বিষয়ে নিশ্চিত হয়ে কিছু জানা যায়নি সোনম। তবে ফ্ল্যাট বিক্রি করে কতো লাভ হলো অভিনেত্রীর?

সিগনেচার আইল্যান্ড নামের বহুতলের ৩ তলায় ছিল সোনমের এই ফ্ল্যাট। কিনেছে এসএমএফ ইনফ্রাস্ট্রাকচার নামে একটি কোম্পানি। সম্পত্তিটি কেনার জন্য ১.৯৫ কোটির অগ্রিম দেন ক্রেতা।  

২০১৫ সালে সোনম ৫৩৩৫ বর্গ ফুটের এই ফ্ল্যাটটি কেনেন প্রায় ১৫ কোটি টাকায়। বিক্রির সময় দ্বিগুণেরও বেশি দামে এই সম্পত্তি বিক্রি করলেন অভিনেত্রী। সোনম একা নন, প্রিয়াঙ্কা থেকে জাহ্নবী, রাজকুমারসহ অনেক তারকাই সম্পত্তি যেমন কেনেন, তেমন সেগুলো বিক্রিও করে দেন প্রয়োজন মতো।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৫

▎সর্বশেষ

ad