ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

৮৯ রুশ সেনা নিহত: মোবাইল ব্যবহারকে দায়ী করছে রাশিয়া

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৫:০৭:৩১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দোনেৎস্ক অঞ্চলে নতুন বছরের প্রাক্কালে হামলায় নিজেদের ৮৯ সৈন্যের প্রাণহানির কথা স্বীকার করেছে রাশিয়া। আর এ হামলার কারণ হিসেবে রুশ সেনাদের মোবাইল ব্যবহারকে দায়ী করছে রাশিয়ান সামরিক বাহিনী। বুধবার (৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা থাকার পরও সৈন্যরা ফোন ব্যবহার করায় শত্রুরা তাদের শনাক্ত করতে পেরেছে। গতকাল আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ৬৩ সৈন্যের প্রাণহানির কথা বলা হলেও আজ বিবিসি প্রতিবেদনে ৮৯ জনের কথা বলা হয়েছে। তবে, মৃত্যুর সঠিক সংখ্যা প্রকাশ না করলেও ইউক্রেনের এই হামলাতেই সবচেয়ে বেশি সৈন্য হারিয়েছে রাশিয়া।

যদিও ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার স্বীকার করা সংখ্যাটির চেয়েও অনেক বেশি মৃত্যু হয়েছে। এই হামলায় অন্তত ৪০০ রুশ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০০ জন। রাশিয়া জানিয়েছে, নববর্ষের দিন স্থানীয় সময় রাত ১২টা এক মিনিটে একটি ভোকেশনাল কলেজে মার্কিন-নির্মিত হিমারস রকেট সিস্টেম থেকে ছয়টি রকেট নিক্ষেপ করা হয়েছিল। এগুলোর মধ্যে দুটি গুলির মাধ্যমে ভূপাতিত করা হয়েছিল।

রেজিমেন্টের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বাচুরিন নিহতদের মধ্যে ছিলেন, বুধবার ভোররাতে টেলিগ্রামে এক বিবৃতিতে প্রতিরক্ষা সামরিক বাহিনী জানিয়েছে।

এ হামলায় রেজিমেন্টের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বাচুরিন নিহত হয়েছেন। বুধবার ভোররাতে টেলিগ্রামে এক বিবৃতিতে প্রতিরক্ষা সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এছাড়াও বিবৃতিতে একটি তদন্ত কমিশন ঘটনের কথা বলা হয়েছে। তদন্তে মোবাইল ফোন ব্যবহারকারীদের শনাক্ত করে শাস্তির কথাও জানান তারা।

এদিকে রাশিয়ার আইনপ্রণেতা ও সিনেটের সাবেক চেয়ারম্যান সের্গেই মিরোনোভ এ ঘটনায় রুশ বাহিনীর নিরাপত্তায় ঘাটতি ছিল বলে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেনাদের নিরাপত্তার বিষয়টিকে অবহেলা করেছে। ’এজন্য তিনি দায়ী ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০৪

▎সর্বশেষ

ad