ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

অসহায় মানুষের পাশে আছে শেখ হাসিনার সরকার : খাদ্যমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৪:৫১:২৬ পিএম

ডেস্ক নিউজ : শেখ হাসিনার সরকার গরিব ও অসহায় মানুষের পাশে আছে। বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। তিনি আজ দুপুরে ঢাকার আব্দুল গনি রোডে ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম আকস্মিক পরিদর্শনকালে উপস্থিত ভোক্তাসাধারণের উদ্দেশে এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই। পৃথিবীব‍্যাপী করোনা মহামারি ও আর্থিক সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষের জন্য সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে চলেছে।

তিনি আরো বলেন, বিগত সময়ে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওএমএস- খাদ্যবান্ধব চালু থাকে না। ভোক্তাসাধারণকে স্বস্তি দিতে সরকার এ সময়েও এটা চালু রেখেছে। প্রয়োজনে সারা বছর স্বল্প আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে বলে তিনি ভোক্তাদের আশ্বস্ত করেন।

ওএমএসের চাল-আটা কিনতে আসা ভোক্তাসাধারণ ওএমএস কার্যক্রমের জন্য সরকারকে ধন্যবাদ জানান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। তাঁরা ওএমএসে আরো বেশি পরিমাণ চাল-আটা ও বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেন।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৮

▎সর্বশেষ

ad