ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ জয় উদযাপন শেষে মাঠ মাতাতে পিএসজিতে মেসি

Anima Rakhi | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৪:২১:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ের পরের সময়টা উৎসব আর উদযাপনের মধ্যে দিয়েই গেছে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির। ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনটা একটু সময় নিয়েই উপভোগ করেছেন মেসি।

এবার পালা ক্লাব ফুটবলে ফেরার, আবারো পিএসজির হয়ে মাঠ মাতাতে প্যারিসে ফিরেছেন মেসি। 

বুধবার সকালে মেসি ও পরিবারের সদস্যদের বহনকারী বিমান প্যারিসে নেমেছে। এরইমধ্যে পিএসজির ট্রেনিং গ্রাউন্ডে হাজির হয়েছেন মেসি। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন নেইমারসহ তার অন্যান্য সতীর্থরা। তবে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমি। 

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর দ্রুত পিএসজিতে ফিরেছিলেন এমবাপ্পে। কিন্তু দুই ম্যাচ খেলেই ছুটিতে গেছেন কাতারের গোল্ডেন বুট জেতা ফরাসি ফরোয়ার্ড। সঙ্গে নিয়ে গেছেন প্রিয় সতীর্থ মরক্কান মিডফিল্ডার হাকিমিকে।

মেসি ছুটিতে থাকাকালীন দুটি ম্যাচ খেলেছে ফরাসি জায়ান্টরা। তবে তাকে ছাড়া প্রথমটিতে জিতলেও পরের ম্যাচে বাজেভাবে হারে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা।

কিউটিভি/অনিমা /০৪.০১.২০২৩/বিকাল ৪.২১

▎সর্বশেষ

ad