ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অঙ্কুশ-ঐন্দ্রিলা কি বিয়ের পিঁড়িতে বসছেন?

Anima Rakhi | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ১০:৩২:৪৫ পিএম

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে প্রেম করছেন টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। 

নতুন বছরের শুভেচ্ছাবার্তায় দুষ্টুমির ভঙ্গিতে অঙ্কুশের উদযাপন সবার নজর কাড়ে। বিশেষ করে ঐন্দ্রিলার সিঁথিতে সিঁদুর চোখ এড়ায়নি কারো। 

যদিও এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি; তবে বিতর্কটা উস্কে দিলেন ঐন্দ্রিলা নিজেই। ২০২৩ সাল সূচনার শুভেচ্ছাবার্তা দিতে এসেই মহাবিপদে পড়লেন তিনি। নায়ক-নায়িকার শুভেচ্ছাবার্তায় ভর্তি ফেসবুক, ইনস্টাগ্রাম। 

অঙ্কুশ-ঐন্দ্রিলাও তাদের দর্শকদের একটু অন্যভাবে বছর শুরুর শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন। সঙ্গে ছিলেন ঐন্দ্রিলার বোন ও এক বন্ধু। 

অঙ্কুশের তৈরি ওই ভিডিওতে ঐন্দ্রিলাকে দেখা গিয়েছে কালো পোশাকে। ঐন্দ্রিলার কপালে লাল সিঁদুর ছিল। এই সিঁদুর দেখেই বিতর্ক শুরু।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/রাত ১০:৩২

▎সর্বশেষ

ad