ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আওয়ামী লীগের

Anima Rakhi | আপডেট: ০১ জানুয়ারী ২০২৩ - ০৪:৪৪:১৫ পিএম

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন  ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের পক্ষ থেকে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

আজ রোববার রাজধানীর সেতুভবনে সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দেশবাসীকে এই শুভেচ্ছা জানান।

নতুন বছরে বিএনপি নেতিবাচক রাজনীতির ধারা থেকে রেড়িয়ে আসবে এমন আশা প্রকাশ করে ওবায়দুল কাদের। তিনি বলেন, আমি আশা করবো নতুন বছরে বিএনপি নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে ইতিবাচক ধারায় ফিরবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, স্বপ্নের পদ্মাসেতু চালুর পর আজ পর্যন্ত ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে। যা দেশের অর্থনীতির জন্য একটা সুখবর।

এরপরে কাদের সেতু ভবনে দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করেন।

এরপর মন্ত্রী সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন।

কিউটিভি/অনিমা/০১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪.৪৩

▎সর্বশেষ

ad