ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা, সাধারণ সম্পাদক শ্যামল

superadmin | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ - ১১:৫৪:৫৪ পিএম

ডেস্কনিউজঃ আগামী দুই বছরের জন্য জাতীয় প্রেস ক্লাবের (জেপিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজের শ্যামল দত্ত।

ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট।

জেপিসি পরিচালনা কমিটির (২০২৩-২০২৪) সেশনের জন্য সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত ৪৯৬ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রার্থী ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে কবি হাসান হাফিজ (৫৫৯) এবং রেজওয়ানুল হক রাজা (৫৮৩) নির্বাচিত হন।

১৭ সদস্যের জেপিসি কার্যনির্বাহী কমিটির অন্য পদাধিকারীরা হলেন যুগ্ম সচিব আইয়ুব ভূঁইয়া (৫৪০) ও এম আশরাফ আলী (৪৯১) এবং কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী (৫৭৬)।

নির্বাচিত ১০ সদস্য হলেন- ইউএনবি সম্পাদক ফরিদ হোসেন (৪৯৫), কাজী রওনাক হোসেন (৪২২), শাহনাজ সিদ্দিকী শোমা, (৩৯০), কল্যাণ সাহা (৩৮২), শাহনাজ বেগম পলি (৩৬০), সৈয়দ আবদাল আহমেদ (৩৪৭), ইউএনবি’র প্রধান প্রতিবেদক জুলহাস আলম (৩৪৫), বখতিয়ার রানা (৩৩০), মোহাম্মদ মমিন হোসেন (৩৩০) ও সিমন্ত খোকন (২৮৯)।

এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব নির্বাচনে কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় যেখানে ১ হাজার ১০২ জন ভোটারের মধ্যে ৯৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে রাত ৮টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মোসাফা-ই-জামিল ফলাফল ঘোষণা করেন।

সূত্র : ইউএনবি

বিপুল/৩১.১২.২০২২/রাত ১১.৩০

▎সর্বশেষ

ad