ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

ছয় মাসে পদ্মা সেতুর আয় ৩৯৫ কোটি টাকা

Anima Rakhi | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ - ১০:১৫:৩৩ পিএম

ডেস্ক নিউজ : দেশের সবচেয়ে বড় অবকাঠামো, সক্ষমতার প্রতীক পদ্মা সেতু গত ২৫ জুন উদ্বোধন করা হয়। ২৬ জুন থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ১৮৬ দিনে (ছয় মাস) ৩৯৫ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা টোল আদায় করা হয়েছে। এই টাকা জমা হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ব্যাংক অ্যাকাউন্টে।

বাংলাদেশ সেতু বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ছয় মাসে যানবাহন পারাপার হয়েছে ২৭ লাখ ৩৭ হাজার ৫৯০টি। প্রতিদিন গড়ে পদ্মা সেতু পারাপার হয়েছে ১৪ হাজার ৭১৮টি যানবাহন। আর প্রতিদিন গড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ১২ লাখ ৫১ হাজার ৯১৭ টাকা।

পদ্মা সেতুর টোল আদায়ের জন্য জাজিরা প্রান্তের নাওডোবায় ও মুন্সীগঞ্জ প্রান্তের মাওয়ায় দুইটি টোল প্লাজা স্থাপন করা হয়েছে। দুটি টোল প্লাজায় ছয়টি করে বুথ রয়েছে। 

পদ্মা সেতুর টোল আদায়ের কাজটি সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও কোরিয়ান প্রতিষ্ঠান কোরিয়া এক্সপ্রেস করপোরেশন যৌথভাবে করছে। 
আর তাদের পক্ষে মাঠপর্যায়ে এ কাজটি করছে বাংলাদেশের টেলিটেল কমিউনিকেশন নামের একটি প্রতিষ্ঠান। 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী রাজন বিশ্বাস জানান, সেতুর কোন প্রান্ত দিয়ে কত যানবাহন পারাপার হয়, কোন প্রান্তে কত টাকা টোল আদায় হয়- তা প্রতিদিন ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আর টেলিটেল কমিউনিকেশন যে টোল আদায় করে, তার প্রতিদিনের হিসাব সেতু কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করার পরদিন সকাল ৬টা থেকে সেতুতে যানবাহন চলাচল শুরু হয়। 

সেতু বিভাগ জানিয়েছে, মাসের হিসাবে পদ্মা সেতু থেকে জুলাই মাসে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা টোল আদায় করা হয়েছে। বছরের শেষ মাস ডিসেম্বরের ২৮ তারিখ পর্যন্ত টোল আদায় হয়েছে ৬০ কোটি ১ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা।

কিউটিভি/অনিমা/৩১.১২.২০২২/রাত ১০.১৫

▎সর্বশেষ

ad