ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

পাকিস্তান কি ভারতের চাকর- প্রশ্ন রমিজের

Ayesha Siddika | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ - ০৫:৩৭:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতে। সেই টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে রয়েছে শঙ্কা। সদ্যঃসাবেক পিসিবি প্রধান রমিজ রাজা হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারতীয় দল যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, তাহলে বিশ্বকাপ খেলতে ভারতে সফর করবে না পাকিস্তান দল। রমিজ এখন আর পিসিবির দায়িত্বে নেই। তবে ভারত নিয়ে তাঁর মনোভাব বদলায়নি।

ভারতের চাওয়া, পাকিস্তানের বদলে নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়া হোক এশিয়া কাপ। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তানে গিয়ে এশিয়া কাপে খেলবে না ভারত। যদিও পিসিবি তাদের অবস্থানে অনড়। পিসিবির নতুন চেয়ারম্যান নাজম শেঠিও জানিয়ে দিয়েছেন, সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। পিসিবির বিদায়ি চেয়ারম্যান রমিজ রাজা এক সাক্ষাৎকারে ফের বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা কি ভারতের চাকর? ওরা নিজেদেরকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা শক্তিশালী বলে মনে করে। আমরা কি ওদের সব কিছু মেনে চলব?’

রমিজ রাজা আরো বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল যখন পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে, তখন বিষয়টা তাদেরকে দেখতে হবে। ভারত খেলতে আসতে চাইছে না বা তারা খেলবে না বলে ভেন্যু বদলের এই তোড়জোড় সত্যি মেনে নেওয়া যায় না। ওরা খেলতে আসবে না বলেই নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নিয়ে যাওয়াটা একেবারেই ঠিক নয়। এটা কোনো সমাধান হতে পারে না। ’

 

 

কিউটিভি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

▎সর্বশেষ

ad