ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে

Anima Rakhi | আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২৬ - ০৯:২৭:২৪ পিএম

ডেস্ক নিউজ :ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত এস.এন. তরুন দে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তরুন দে লেখেন, ‘অভিনন্দন, ব্যারিস্টার রুমিন ফারহানা, নবনির্বাচিত সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-২।’

কলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া এই প্রার্থীর এমন সৌহার্দ্যপূর্ণ বার্তা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় নেতাকর্মীদের মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় জয়-পরাজয় থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা বিনিময় রাজনৈতিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসনে হাঁস প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হন রুমিন ফারহানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।

এ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন মহল থেকে নবনির্বাচিত এমপি রুমিন ফারহানাকে শুভেচ্ছা জানানো হচ্ছে।

অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:২৫

▎সর্বশেষ

ad